স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ PM
সুইডেনে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

সুইডেনে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডেন। কেটিএইচ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সুইডেনের রয়েল ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজিতে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ যেকোনো নন-ইউরোপিয়ান দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫  জানুয়ারি ২০২৭।

কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি সুইডেনের বৃহত্তম ও প্রাচীনতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি সুইডেনের স্টকহোমে অবস্থিত এবং প্রতিষ্ঠিত হয়েছিল ১৮২৭ সালে। এটি ইউরোপের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং বুদ্ধিবৃত্তিক প্রতিভা ও উদ্ভাবনের মূল কেন্দ্র।

আবেদনের সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;

*নন-ইউরোপিয়ান যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদনের যোগ্যতা

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*দ্বিতীয় বছরের স্কলারশিপের জন্য অবশ্যই ১ম বছরে সন্তোষজনক ফলাফল অর্জন করতে হবে;

*কেটিএইচ স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে;

*ইংরেজিতে দক্ষতা প্রদর্শন করতে হবে;

আরও পড়ুন: টিউশন ফি, ভ্রমণ ও জীবনযাত্রার খরচসহ নেদারল্যান্ডসে স্নাতকোত্তরের সুযোগ, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫  জানুয়ারি ২০২৭।

ভাইভার নম্বর বৃদ্ধির প্রজ্ঞাপন যেকোনো দিন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের প্রলোভনে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ, যুবকের ১৪ বছরের …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9