ইউনিভার্সিটি অব আলাবামা © টিডিসি সম্পাদিত
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পেতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর। ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইউনিভার্সিটি অব আলাবামা।
প্রেসিডেনশিয়াল স্কলারশিপ নামের এ স্কলারশিপ শিক্ষার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে দেওয়া হবে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৪ ডিসেম্বর ২০২৬।
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের টাসকালুসায় অবস্থিত ইউনিভার্সিটি অব আলাবামায় স্নাতক পর্যায়ে ১০০টির বেশি বিষয় ও প্রোগ্রাম রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গবেষণা, অনার্স প্রোগ্রাম ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
সুযোগ-সুবিধা
প্রেসিডেনশিয়াল স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি শিক্ষাবর্ষে ২৮ হাজার ডলার স্কলারশিপ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় এ অর্থ প্রদান করা হবে।
শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, নেতৃত্বের গুণাবলি ও সামগ্রিক সাফল্যের ভিত্তিতে স্কলারশিপটি দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
আগ্রহী শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং আগের একাডেমিক পর্যায়ে উল্লেখযোগ্য ফলাফল থাকতে হবে।
আবেদনকারীদের এসএটি ১৪২০ থেকে ১৬০০ অথবা এসিটি এ ৩২ থেকে ৩৬ স্কোর থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সময় শিক্ষার্থীদের কয়েকটি প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
বৈধ পাসপোর্টের কপি
মাধ্যমিক বিদ্যালয়ের সার্টিফিকেট
ইংরেজি দক্ষতা পরীক্ষার সনদপত্র
আরও দেখুন: বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজে প্রভাষক নিয়োগ, আবেদন অনলাইনে
কাউন্সিলারের সুপারিশপত্র
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও রেকর্ড
আবেদন শেষ: ৪ ডিসেম্বর, ২০২৬
আবেদনের পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে ইউনিভার্সিটি অব আলাবামার স্কলারশিপ পেজে দেখুন।