বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজে প্রভাষক নিয়োগ, আবেদন অনলাইনে

০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ PM
বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজ

বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজ © টিডিসি সম্পাদিত

বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজ কাফরুল, ঢাকায় অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন বিষয়ে প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, আইসিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রইং ও ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ে মোট ১৪ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজ, কাফরুল, ঢাকা

পদের নাম: প্রভাষক (প্রভাতি ও দিবা শাখা)

পদসংখ্যা: মোট ১৪টি। বাংলা-২টি, ইংরেজি-২টি, গণিত-২টি, পদার্থবিজ্ঞান-২টি, রসায়ন-২টি, জীববিজ্ঞান-২টি, আইসিটি-১টি এবং ইঞ্জিনিয়ারিং ড্রইং ও ওয়ার্কশপ প্র্যাকটিস-১টি।

শিক্ষাগত যোগ্যতা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালা ২০২৫ অনুযায়ী প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

বেতন: মাসিক ২২ হাজার টাকা। এর পাশাপাশি উক্ত বেতনের ৫০ শতাংশ হারে দুটি উৎসব ভাতা এবং ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা দেওয়া হবে।

আবেদন ফি: ৬০০ টাকা।

আবেদনের মাধ্যম: অনলাইন।

আরও দেখুন: রেজিস্ট্রেশনের সময় বাড়াল নতুন কুঁড়ি স্পোর্টস

আবেদন শুরু: ৩০ আগস্ট, ২০২৬।

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

যোগাযোগ: বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী কলেজ, শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট-১২০৬। ফোন: ০২-২২৬৬২৩৯৯৮, মোবাইল: ০১৭৬৯৯৭৫৭৮৯। ই-মেইল: [email protected]।

বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করতে এখানে দেখুন।

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য জানতে নিচে দেখুন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬