ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট নিয়োগে আবেদন চলছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, শাখা-৪। প্রতিষ্ঠানটি ১৭তম গ্রেডে 'ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট' পদে ৫ কর্মী নিয়োগে ৩০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কারিগরি শিক্ষা অধিদপ্তর, শাখা-৪;
পদের নাম: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট;
বিষয়/বিভাগ/দপ্তর: সিভিল (২টি), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (২টি), কম্পিউটার (১টি);
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আরও পড়ুন: কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট