বিশ্বব্যাংকের সহায়তায় ওয়াশিয়টন ডিসিতে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ১০ সপ্তাহ মেয়াদি ফাইন্যান্স, ব্যবসা, অর্থনীতি ও বৈশ্বিক উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন। বিশ্বব্যাংক ট্রেজারি সামার ইন্টার্নশিপ-২০২৭–এর আওতায় ইন্টার্নশিপটি ২০২৭ সালের ১ জুন থেকে ৯ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। এটি পূর্ণকালীন ও সরাসরি অফিসে উপস্থিত থেকে সম্পন্ন করতে হবে।
বিশ্বব্যাংক ট্রেজারি সামার ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক আর্থিক বাজার, ফাইন্যান্স ও উন্নয়ন বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। ইন্টার্নরা তিনটি ভিন্ন ট্রেজারি টিমে রোটেশনের মাধ্যমে কাজ করবেন। পাশাপাশি ট্রেজারি কর্মকর্তা, ম্যানেজার ও পরিচালকদের সঙ্গে কারিগরি ও ক্যারিয়ারবিষয়ক সেশনে অংশ নেওয়ার সুযোগ থাকবে। ইন্টার্নশিপের শেষে ট্রেজারি ব্যবস্থাপনা দলের সামনে একটি ক্যাপস্টোন প্রজেক্ট উপস্থাপন করতে হবে।
সুযোগ-সুবিধা
*প্রতি ঘণ্টায় ২২ দশমিক ৭০ ডলার (নন-ইউএস নাগরিকদের জন্য নেট) এবং ২৭ দশমিক ৭০ ডলার (ইউএস নাগরিকদের জন্য গ্রস) পারিশ্রমিক।
*কাজের মোট সময় ৪০০ ঘণ্টা।
*ইন্টার্নশিপের পুরো সময় পূর্ণকালীনভাবে ওয়াশিংটন ডিসিতে কাজ করতে হবে।
*সাধারণভাবে সপ্তাহে অন্তত চার দিন অফিসে উপস্থিত থাকতে হবে।
*ইন্টার্নরা বিশ্বব্যাংকের একটি করে ল্যাপটপ পাবেন।
*প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রে কাজের জন্য উপযুক্ত ভিসা স্পনসর করবে বিশ্বব্যাংক।
*ইন্টার্নশিপ সফলভাবে শেষ করার পর কিছু ইন্টার্নকে Treasury Junior Analyst পদে আবেদন করার সুযোগ দেওয়া হতে পারে।
আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন
আবেদনের যোগ্যতা
*চার বছরের স্নাতক ডিগ্রির সমমানের প্রোগ্রামের দ্বিতীয়-শেষ বর্ষে অধ্যয়নরত হতে হবে।
*ডিসেম্বর ২০২৭ থেকে সেপ্টেম্বর ২০২৮–এর মধ্যে চার বছরের স্নাতক ডিগ্রির সমমানের ডিগ্রি সম্পন্ন করতে হবে।
*ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে।
*ফাইন্যান্স, ব্যবসা, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহ থাকতে হবে।
*পুরো ইন্টার্নশিপের সময় পূর্ণকালীন কাজের জন্য প্রস্তুত থাকতে হবে।
*একই সময়ে অন্য কোনো চাকরি বা ইন্টার্নশিপে নিয়োজিত থাকা যাবে না।
*মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত বা ইতোমধ্যে মাস্টার্স ডিগ্রি সম্পন্নকারীরা এ নির্দিষ্ট ট্রেজারি সামার ইন্টার্নশিপের জন্য যোগ্য নন।
আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা
ইন্টার্নশিপের সময়সূচি
*অনবোর্ডিং: ১–৪ জুন ২০২৭
*প্রথম রোটেশন: ৭–২৫ জুন ২০২৭
*দ্বিতীয় রোটেশন: ২৮ জুন–১৬ জুলাই ২০২৭
*তৃতীয় রোটেশন: ১৯ জুলাই–৬ আগস্ট ২০২৭
*ক্যাপস্টোন প্রেজেন্টেশন: ৯ আগস্ট ২০২৭
আরও পড়ুন: জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে
প্রয়োজনীয় নথি
*এক পৃষ্ঠার কভার লেটার (পিডিএফ)।
*এক পৃষ্ঠার রেজ্যুমে (পিডিএফ)।
*অর্ধপৃষ্ঠার পারসোনাল স্টেটমেন্ট (পিডিএফ)।
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য World Bank Treasury Internship Portal ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সব ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। আবেদন সম্পূর্ণভাবে জমা না দিলে বাতিল বলে গণ্য হবে।
আবেদনের শর্তাবলি, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
মূল্যায়ন প্রক্রিয়া
নির্ধারিত সময়ে জমা দেওয়া সম্পূর্ণ আবেদনগুলো নিয়োগ কমিটি পর্যালোচনা করবে। নির্বাচিত প্রার্থীদের রিমোট টেস্ট দিতে হতে পারে। এরপর নির্বাচিত কয়েকজন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, সব আবেদনকারীকে ডিসেম্বরের মধ্যে ফলাফল জানানো হবে।