ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চেক প্রজাতন্ত্রে 

২৭ আগস্ট ২০২৬, ১০:০০ AM
চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্র © টিডিসি ফটো

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চেক প্রজাতন্ত্র সরকার। চেক রিপাবলিক সরকারি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭–২৮ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ নির্ধারিত দেশের শিক্ষার্থীরা  আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।

চেক প্রজাতন্ত্র ইউরোপের একটি উন্নত দেশ, যার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন। ইউরোপে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের পছন্দের তালিকায় অন্যতম একটি দেশ হতে পারে চেক প্রজাতন্ত্র।

সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে।

স্নাতকোত্তর পর্যায়ে প্রতি মাসে ১৬ হাজার চেক কোরুনা এবং পিএইচডি পর্যায়ে প্রতি মাসে ২৪ হাজার ৯৬০ চেক কোরুনা উপবৃত্তি প্রদান করবে।

স্বাস্থ্যসেবা ও চিকিৎসা-সংক্রান্ত সুবিধা প্রদান করা হবে।

যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে
স্নাতকোত্তর: স্নাতক ডিগ্রি সম্পন্ন শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে পরিচালিত নির্ধারিত স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এ প্রোগ্রামের মেয়াদ সাধারণত দুই বছর।

পিএইচডি: স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে পরিচালিত নির্ধারিত পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। প্রোগ্রামের মেয়াদ সাধারণত তিন থেকে চার বছর হতে পারে।

আবেদনের যোগ্যতাসমূহ
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

স্নাতকোত্তরের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং পিএইচডির জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে। 

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

প্রোগ্রামভেদে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র। 

আরও দেখুন: হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার, টু-স্টেপ ভেরিফিকেশনে এবার আলফানিউমেরিক পাসওয়ার্ড

প্রয়োজনীয় নথিপত্র
জীবনবৃত্তান্ত

অ্যাকাডেমিক সকল সনদ এবং ট্রান্সক্রিপ্ট।  

মোটিভেশন লেটার।

রেফারেন্স লেটার।

ইংরেজি দক্ষতা পরীক্ষার সনদ ।

সংশ্লিষ্ট প্রোগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে দেখুন। 

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬