স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ স্লোভাকিয়ায়, করুন আবেদন

২৩ আগস্ট ২০২৬, ০৯:৪৮ PM
স্লোভাকিয়া সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতেকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

স্লোভাকিয়া সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতেকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে স্লোভাকিয়া সরকার। স্কলারশিপটির কেতাবি নাম স্লোভাকিয়া স্কলারশিপস ফর ট্যালেন্টেড স্টুডেন্টস। উক্ত স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, সমন্বিত স্নাতক ও স্নাতকোত্তর এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন । বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ৮ সেপ্টেম্বর ২০২৬।

সুযোগ-সুবিধা 

*স্নাতক ও সমন্বিত স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ ১৭০টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৫৫টি স্কলারশিপ প্রদান করবে;

*স্কলারশিপের আওতায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা) পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। প্রতি মাসে ৫০০ ইউরো করে বছরে ১০ মাস—সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত—এ অর্থ দেওয়া হবে;

*স্নাতক বা সমন্বিত স্নাতক-স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীরা সর্বোচ্চ তিন শিক্ষাবর্ষ এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীরা সর্বোচ্চ দুই শিক্ষাবর্ষ এ স্কলারশিপ পেতে পারেন। নেই কোনো আবেদন ফি;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ পর্তুগালে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*স্লোভাকিয়া ছাড়া অন্য যেকোনো দেশের নাগরিক হতে হবে;

*স্নাতকপর্যায়ের আবেদনকারীদের আগে স্লোভাকিয়ার কোনো মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করা যাবে না। একইভাবে, স্লোভাক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আগে পড়াশোনা করা স্নাতকপর্যায়ের আবেদনকারীরাও সাধারণত এ স্কলারশিপের জন্য যোগ্য হবেন না।  একাডেমিক মোবিলিটির ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। তবে স্নাতকোত্তর পর্যায়ে আগের উচ্চশিক্ষার বিষয়টি আবেদন থেকে বাধা দেবে না;

*এসএটি পরীক্ষায় কমপক্ষে ১১০০ স্কোর অথবা এসসিআইও পরীক্ষায় গড়ে ৬৩ পার্সেন্টাইল অর্জন করতে হবে;

*আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নেই। তবে ১৮ বছরের কম বয়সী হলে আইনগত অভিভাবকের স্বাক্ষরিত অনুমতি প্রয়োজন;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ইতালির মিলান ইউনিভার্সিটিতে, করুন আবেদন

প্রয়োজনীয় কাগজপত্র

*বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি;

*SAT বা SCIO পরীক্ষার ফলাফল;

*শিক্ষাগত যোগ্যতার সনদ ও সংশ্লিষ্ট একাডেমিক নথি;

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণ বা আবেদনসংক্রান্ত নথি (যদি থাকে);

*মোটিভেশন লেটার;

*জীবনবৃত্তান্ত (সিভি);

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

প্রথমে স্লোভাকিয়ার নির্বাচিত সরকারি বা রাষ্ট্রীয় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণকালীন স্নাতক, সমন্বিত স্নাতক-স্নাতকোত্তর অথবা স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে। এরপর স্কলারশিপের নির্ধারিত অনলাইন পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9