স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ পর্তুগালে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

২০ জুন ২০২৬, ১০:২৩ PM , আপডেট: ২০ জুন ২০২৬, ১০:৩১ PM
পর্তুগালে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

পর্তুগালে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে পর্তুগাল সরকার। পর্তুগাল সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।

পর্তুগাল শুধু ইউরোপের অন্যতম প্রাচীন রাষ্ট্রই নয়, দেশটি এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। আটলান্টিক মহাসাগরের দক্ষিণ-পশ্চিম তীরে অবস্থিত এই দেশটি এখন উচ্চশিক্ষার এক সম্ভাবনাময় ঠিকানা। কম খরচ, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ- সব মিলিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পর্তুগাল হতে পারে এক অনন্য সম্ভাবনার দেশ।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ;

*জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ১২৫০ ইউরো ভাতা;

*ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ার সুযোগ;

*পর্তুগিজ ভাষা শিক্ষা বা ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুবিধা;

*আন্তর্জাতিক ও ইউরোপীয় চাকরির বাজারে উন্নত কর্মসংস্থানের সম্ভাবনা;

*স্বাস্থ্যবিমা ও ভিসা সহায়তা;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*অনলাইন আবেদনপত্র;

*সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি;

*মোটিভেশন লেটার;

*বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র;

*সংশ্লিষ্ট শিক্ষাগত সনদপত্র;

*ভাষাদক্ষতার সনদ (টোফেল/আইইএলটিএস বা সমমানের সনদ);

*সুপারিশপত্র;

*সিভি বা রেজুমে;

*বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী অন্যান্য নথিপত্র;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনের যোগ্যতা

*স্নাতকের জন্য মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য থেকে স্নাতক ও পিএইচডির জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি বা পর্তুগিজ ভাষায় দক্ষ হতে হবে;

আবেদনপদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬