বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির নতুন কো-অর্ডিনেটর অধ্যাপক ড রুহুল আমিন

২৫ আগস্ট ২০২৬, ০২:৩৬ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০২:৩৭ PM
অধ্যাপক ড. মো. রুহুল আমিন

অধ্যাপক ড. মো. রুহুল আমিন © টিডিসি ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) নতুন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন। এর আগে এ দায়িত্ব পালন করেছেন ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক মো. সামছুল আলম।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিএএসআরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক কো-অর্ডিনেটর অধ্যাপক মো. সামছুল আলমের কাছ থেকে নতুন কো-অর্ডিনেটর অধ্যাপক মো. রুহুল আমিন দায়িত্ব বুঝে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক মো. বাহানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক মো. সামছুল আলম ভূঁঞা, সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলীসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

দায়িত্ব হস্তান্তরের পর সদ্য সাবেক কো-অর্ডিনেটর অধ্যাপক মো. সামছুল আলম তার দায়িত্ব পালনকালে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথম বাকৃবি থেকেই আমরা পিএইচডি ফেলোশিপের ব্যবস্থা করেছি। প্রতিবছর ১০ জন শিক্ষার্থীকে মাসে ৪০ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হয়। এ পর্যন্ত মোট ৩০ জন শিক্ষার্থীকে এই ফেলোশিপ দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন নেপালি শিক্ষার্থীও রয়েছেন। আইসিটি সেলের সহযোগিতায় স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি ও অন্যান্য কার্যক্রম অটোমেশন এবং ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে ফরম পূরণসহ এ কার্যালয়ের আরও অধিকাংশ কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।’

আরও দেখুন: ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২

সিএএসআরের কার্যক্রম সম্পর্কে অধ্যাপক সামছুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কনভেনশনাল, কোর্স ক্রেডিট সিস্টেম এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জয়েন্ট পিএইচডি এই তিন ধরনের পিএইচডি ডিগ্রির ব্যবস্থা রয়েছে। এ কার্যালয় প্রায় দুই হাজার স্নাতকোত্তর ও সাড়ে তিনশ পিএইচডি শিক্ষার্থীকে নিয়ে কাজ করছে। তিটি শিক্ষার্থীর জন্য আলাদা নথি ও ফাইল সংরক্ষণ করতে হয়। এ ছাড়া একাডেমিক গবেষণা, স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন মাঠ ও ইন্ডাস্ট্রি পরিদর্শনের আর্থিক ব্যবস্থাপনাও সিএএসআরের আওতাধীন। ফলে এ দায়িত্ব অত্যন্ত যত্ন ও সতর্কতার সঙ্গে পালন করতে হয়।’

নবনিযুক্ত কো-অর্ডিনেটর অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, ‘আজ থেকে আমি এ দায়িত্ব শুরু করলাম। আমার প্রথম কাজ হবে এ কার্যালয়ের নামটি সিএএসআর থেকে আরও বিষয়ভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার চেষ্টা করা। পাশাপাশি পিএইচডি শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার উন্নয়নেও কাজ করতে চাই। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে আমাকে কাজ করতে হবে। এ দায়িত্ব সঠিকভাবে পালনে আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9