স্বর্ণপদক পেলেন বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম সরদার

২০ আগস্ট ২০২৬, ০৯:৪৫ AM
প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক গ্রহণ করছেন রফিকুল ইসলাম সরদার

প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক গ্রহণ করছেন রফিকুল ইসলাম সরদার © টিডিসি ছবি

মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক) অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন ড. মোঃ রফিকুল ইসলাম সরদার।

বুধবার (১৯ আগস্ট) রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেন ।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদারের হাতে জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক) ও সনদপত্র তুলে দেন।

অধ্যাপক রফিকুল ইসলাম সরদার বলেন, ‘আমার গবেষণার ক্ষেত্র হলো মাছের স্পার্ম সংরক্ষণ, যাকে ক্রায়োপ্রিজারভেশন বলা হয়। এই প্রযুক্তির মাধ্যমে মাছের স্পার্ম সংরক্ষণ করে পরবর্তীতে মাছের ডিম নিষিক্ত করে পোনা উৎপাদন করা হয়। এরপর সেই পোনা বড় করে গুণগত মানসম্পন্ন ব্রুড বা মা-মাছ তৈরি করছি।
গবাদিপশুর ক্ষেত্রে যেমন উন্নত জাতের প্রজননের জন্য সংরক্ষিত স্পার্ম ব্যবহার করা হয়, একইভাবে মাছের ক্ষেত্রেও এই প্রযুক্তি প্রয়োগ করে উন্নতমানের মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। এর মাধ্যমে ভালো মানের ব্রুড মাছ তৈরি করা এবং ভবিষ্যতে মাছের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে।’

আরও দেখুন: বন লুটের অভিযোগে ছাত্রদলের সদস্য সচিবসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

তিনি জানান, আমার এই গবেষণাকাজের প্রয়োগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ গত ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন চাষি, উদ্যোক্তা, খামারি ও গবেষককে স্বর্ণপদক দেওয়া হয়। এর মধ্যে গবেষক ক্যাটাগরিতে আমিও একজন হিসেবে এই স্বর্ণপদক পেয়েছি। এই স্বীকৃতি আমার গবেষণাকাজকে আরও উৎসাহিত করবে।

সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে এক করবেন না: সারজিস আলম
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9