শুধু পড়ানো নয়, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা জাগানো শিক্ষকদের দায়িত্ব: বাকৃবি উপাচার্য

১৭ আগস্ট ২০২৬, ০৬:২৬ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া © টিডিসি ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, শিক্ষকদের কাজ শুধু শিক্ষার্থীদের পড়ানো নয়; তাদের অনুপ্রাণিত করা, উৎসাহ দেওয়া এবং সুপ্ত প্রতিভা ও আগ্রহকে জাগিয়ে তোলাও শিক্ষকদের দায়িত্ব।

সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এগ্রি বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএডিএস) আয়োজনে ‘অ্যাপ্লিকেশন অব বেসিক স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইন এগ্রিবিজনেস রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপাচার্য আইএডিএসের ‘জ্ঞান ও শিখন কেন্দ্র’ উদ্বোধন করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জ্ঞান ও শিখন কেন্দ্র’টি যেন তারা সুন্দরভাবে ব্যবহার করে। শিক্ষাসংক্রান্ত বিষয়, অধ্যয়ন ও পড়াশোনার সুযোগ-সুবিধা আরও সহজতর করতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জানা যায়, কর্মশালাটি ১০ কর্মদিবস ধরে পরিচালিত হয়। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ২৭ জন শিক্ষার্থীর মধ্যে অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. কে. এম.  রহমান।

সনদ বিতরণ অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের আগ্রহ ও সক্ষমতা চিহ্নিত করে সেগুলো বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের উৎসাহ ও অনুপ্রেরণা শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়ে যে রিসোর্স ও একাডেমিক পরিবেশ রয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে আইএডিএস আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে।

আইএডিএসের পরিচালক অধ্যাপক ড. ছাদেকা হকের সভাপতিত্বে অধ্যাপক ড. শাকিলা সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী এবং মৎস্য খামারের অফিসার ইনচার্জ অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান।

ট্যাগ: বাকৃবি
ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬