কৃষির উৎকর্ষ বাড়াতে বাকৃবি কাজ করে যাচ্ছে: উপাচার্য

১৯ আগস্ট ২০২৬, ০১:১৭ PM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, দেশের মাটি, মানুষ, কৃষক, খামারি ও সাধারণ মানুষের অন্নের জোগান নিশ্চিত করা এবং কৃষির উৎকর্ষ বাড়াতে বাকৃবি কাজ করে যাচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, নিশ্চিতভাবেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তার আজকের এই গৌরবোজ্জ্বল অবস্থানে এসে দেশের মাটি, মানুষ, কৃষক, খামারি এবং সাধারণ মানুষের অন্ন জোগানো এবং কৃষির উৎকর্ষতা বাড়াতে ভূমিকা রাখার জন্য চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা পেশায় সুনামের সঙ্গে কাজ করছেন। এটিই বাকৃবির ঐতিহ্য। ভবিষ্যৎ প্রজন্ম বাকৃবিকে আরও সমৃদ্ধ করবে, দেশকে এগিয়ে নেবে এবং বিশ্বকে সেবা দেবে।

আরও পড়ুন: প্রধান শিক্ষক সংকট, ব্যাহত প্রাথমিকের পাঠদান

তিনি বলেন, ‘বাকৃবি ও জিটিআইয়ের মূল শিক্ষা হচ্ছে উচ্চপদস্থ মানসিকতার গণ্ডি থেকে বেরিয়ে মাটি ও মানুষের সঙ্গে মিশে যাওয়া। কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় এবং বন্যা, খরা ও বিভিন্ন দুর্যোগে কীভাবে সেবা দিতে হয়, সে মানসিকতা তৈরি করাও এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। আমরা কর্মে বিশ্বাস করি, আমরা কাজে বিশ্বাস করি, আমরা সেবা ও সততায় বিশ্বাস করি।’

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির। অনুষ্ঠানে ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করা দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ কর্মকর্তার মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

পদোন্নতি বোর্ডের রেজুলেশন অসংগতির তদন্তসহ ৫ দফা দাবিতে ছাত্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির মৌখিক নম্বর বৃদ্ধির প্রতিবাদে চাকসুর মানববন্ধন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9