বাকৃবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আক্তারুজ্জামান খান

২৪ আগস্ট ২০২৬, ০৬:৩৭ PM
নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান।

নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান। © টিডিসি ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবিরকে কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক মো. আক্তারুজ্জামান খানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক। এর আগে তিনি একই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।

প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬