ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত ২

২৫ আগস্ট ২০২৬, ০২:২৪ PM
ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণ

ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণ © সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে গাড়ির চাকায় বাতাস দেওয়ার কাজে ব্যবহৃত দুই হাজার লিটারের ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে ইউনুস (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে একটি গ্যারেজ ও পাশের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখে বড়তাকিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি গ্যারেজে থাকা হাওয়ার ট্যাংকিতে মেশিনের মাধ্যমে বাতাস দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ট্যাংকিটি প্রায় ৫০ ফুট ওপরে উঠে গিয়ে মাটিতে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে গ্যারেজ ও পাশের দোকানের বিভিন্ন মালামাল তছনছ হয়ে যায়।

বিস্ফোরণের শব্দ ও কম্পন প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঘটনার পরপরই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

আহত ইউনুস মীরসরাইয়ের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে আমি দোকান খুলি। এর আগে ইমন দোকান খুলে হাওয়ার মেশিন চালু করেন। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে আশপাশের সবকিছু কেঁপে ওঠে। ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। হাওয়ার ট্যাংকি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘূর্ণির মতো বাতাস ছড়িয়ে পড়ে এবং আমার দোকানের বিভিন্ন জিনিসপত্র তছনছ হয়ে যায়। এ সময় ইউনুস নামে একজন গুরুতর আহত হন।’

আরও দেখুন: রাজধানীতে পানি সংকট কমাতে অর্থায়ন করবে ডেনমার্ক

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত অবস্থায় ইউনুস নামে একজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা শেষে তাকে ভর্তি দেওয়া হয়েছে। তার চোখ ও মুখে বেশি আঘাত লেগেছে।’

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, ‘বড়তাকিয়া বাজারে হাওয়ার ট্যাংকি বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9