শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য মন্ত্রণালয়ে চার নন-এমপিও শিক্ষক

২৪ আগস্ট ২০২৬, ০১:৫৫ PM
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যাওয়া শিক্ষক নেতারা

শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যাওয়া শিক্ষক নেতারা © সংগৃহীত

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলনের মধ্যেই চার সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। দুপুরের দিকে পুলিশের সহায়তায় তারা মন্ত্রণালয়ে যান। এর আগে সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা।

শিক্ষক প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক সামিয়া জাহান পান্না, সদস্যসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর বরোদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ ও সিলেটের গোলকপুর হাজী আব্দুল হাফিজ স্কুল অ্যান্ড কলেজের মো. কবির উদ্দিন।

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের কথা রয়েছে। কর্মসূচির অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও খবর: নুসরাত হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, ১০ জনকে খালাস

বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচির জন্য রবিবার (২৩ আগস্ট) শর্তসাপেক্ষে অনুমতি দেয় পুলিশ। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন করতে হবে। কর্মসূচি পালনের ক্ষেত্রে মোট ২১টি শর্ত দেওয়া হয়েছে।

নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বছরের পর বছর নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাদের একমাত্র দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9