পরীক্ষার ৫০–৯০ দিনের মধ্যে ফল, কমছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট

২৪ আগস্ট ২০২৬, ০৪:২৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পরীক্ষা গ্রহণের ৫০ থেকে ৯০ দিনের মধ্যে ফল প্রকাশের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সেশনজট কমতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশসহ বিভিন্ন উদ্যোগের ফলে ইতোমধ্যে প্রায় এক বছর সেশনজট কমানো সম্ভব হয়েছে। সেশনজট পুরোপুরি নিরসন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রবিবার (২৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামূল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রম সেশনজটমুক্ত করার লক্ষ্যে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অধিভুক্ত বিভিন্ন কোর্সের কারিকুলাম ও সিলেবাস সংস্কারের কার্যক্রম চলমান।

শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার তারিখ যথাসময়ে ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণের পাশাপাশি দ্রুত ফল প্রকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় পরীক্ষা গ্রহণের ৫০ থেকে ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে। এসব কার্যক্রমের ফলে ইতোমধ্যে প্রায় এক বছর সেশনজট কমানো সম্ভব হয়েছে। সেশনজট সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত এ উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের কাছে বিভিন্ন বিষয়ে মেসেজ পাঠানো হচ্ছে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে।

তবে শিক্ষার্থীদের লেখাপড়া ও পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬