এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জেলা পরিষদ

১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ AM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ AM
এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি

এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি © এআই সম্পাদিত

ফেনী জেলা পরিষদ ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট বরাদ্দের আওতায় মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভা.প্রা.) মাহফুজা মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেনী জেলার স্থায়ী অধিবাসী যেসব মেধাবী শিক্ষার্থী ২০২৫ সালে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় (বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ), স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, বিভিন্ন মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত সাপেক্ষে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।

শর্তাবলী
০১. আবেদনকারীকে অবশ্যই ফেনী জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।

০২. আবেদনকারী ছাত্র-ছাত্রীকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং ডিগ্রি/অনার্স/সমমান ও স্নাতকোত্তর পরীক্ষায় ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.৫০ প্রাপ্ত হতে হবে। ২০২৫ এর পূর্বে যারা উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের আবেদন বিবেচনা করা হবে না। ডিগ্রি/অনার্স/সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল অবশ্যই ২০২৫ সাল হতে হবে।

০৩. প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পর্যায়ে জিপিএ ৪.৫০ থাকতে হবে। তবে প্রতিবন্ধীতা প্রমানের জন্য উপজেলা/জেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

০৪. আবেদনপত্রের সাথে মূল মার্কসীটের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা ০১ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সুপারিশ ও প্রত্যয়নপত্র, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূলকপি অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদনপত্র স্বহস্তে পূরণ করতে হবে। আবেদনকারী কর্তৃক কোন ভুল বা মিথ্যা তথ্য উপস্থাপন করা হলে শিক্ষাবৃত্তি বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৫. বৃত্তির আবেদন ফরম আগামী ১০ জুন পর্যন্ত ফেনী জেলা পরিষদ কার্যালয় এবং ওয়েব সাইট www.zpfeni.gov.bd হতে সংগ্রহ করা যাবে।

০৬. বৃত্তির আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের স্বাক্ষর/মতামতসহ আগামী ১১ জুনের মধ্যে অত্র কার্যালয়ে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন/ নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গন্য হবে।

০৭. বৃত্তির ক্রস চেক প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব থাকা আবশ্যক।

০৮. বিস্তারিত তথ্যাদি জেলা পরিষদ, ফেনী কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা হতে অফিসকালীন সময়ে জানা যাবে।

০৯. বৃত্তি প্রদানের ক্ষেত্রে জেলা পরিষদ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত মর্মে গণ্য হবে। তথ্যসূত্র: প্রথম আলো

বিস্তারিত দেখুন

bb6252eb-06e9-4601-ab2a-8b06ee846ce2

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9