প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ, বাংলা প্রশ্ন দেখুন এখানে

১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৩ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৩ PM
বৃত্তি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বৃত্তি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © টিডিসি ফটো

দেশজুড়ে আজ বুধবার থেকে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আড়াই ঘণ্টার এই পরীক্ষায় দেশের হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ২৫ মার্চের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। সূচি অনুযায়ী— ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

আরও পড়ুন: প্রাথমিকে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলায় বিশেষ কারণে আলাদা সময়সূচিতে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। সেখানে ১৭ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে প্রাথমিক গণিত পরীক্ষা। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখ্য, এই পরীক্ষাটি মূলত গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল, যা আজ থেকে পুনরায় শুরু হলো। 

প্রশ্ন দেখুন এখানে

বাংলা

বাংলা1

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬