কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ PM
উপজেলার কলেজ মোড় সড়কে মানববন্ধনে শিক্ষার্থীরা

উপজেলার কলেজ মোড় সড়কে মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের আবার বিদ্যালয়ে সংযুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন অভিভাবক-শিক্ষার্থীরা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজ মোড় সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ ছয়জন শিক্ষক ও কর্মচারী সাময়িকভাবে বরখাস্ত হন। সম্প্রতি তাদের আবার বিদ্যালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বক্তারা আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুনর্বহাল করা হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাই তাদের পুনর্বহাল না করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬