প্রশ্নপত্র ফাঁস করে কারা—জানালেন শিক্ষামন্ত্রী

১২ এপ্রিল ২০২৬, ০৭:৩০ PM
রোববার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে কথা বলেন শিক্ষামন্ত্রী

রোববার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে কথা বলেন শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো

শিক্ষা এবং প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনেক পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা এমসিকিউ পরীক্ষার সময় প্রথম বিশ মিনিট কোনো নৈর্ব্যক্তিকের উত্তর করে না। পরের দশ মিনিট তারা সেগুলোর উত্তর করে। প্রথমে বসে থেকে পরের দশ মিনিটে তারা উত্তর করবে—এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবে এই এঞ্জেলগুলো কারা? কে তাদের পাঠায় প্রশ্নগুলো? তাদের প্রশ্ন পাঠায় শিক্ষকরা। 

আজ রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, তাহলে প্রশ্নফাঁস কারা করে? আমরা করি! হয় মন্ত্রী, নয় শিক্ষক। ছাত্ররা করছে না। এখন আমাকে এগুলো ধরতে হবে। মানুষের তৈরি প্রযুক্তির মাধ্যমেই এগুলো ধরা সম্ভব।

শিক্ষামন্ত্রী বলেন, সাইবার ক্রাইম নিয়ে যারা কাজ করে তাদের সাথেও আমি যোগাযোগ করেছি। তাও এদেশে না, সিঙ্গাপুরে। প্রবাসী বাংলাদেশিরা আমার সাথে যোগাযোগ করেছে। তারা আমাকে বলেছে, স্যার আপনি শুধু কেন্দ্র সচিবদের মোবাইল নম্বর দিবেন। সিঙ্গাপুর থেকেই এদের ধরে দেব।

শিক্ষামন্ত্রী উপস্থিত শিক্ষকদের প্রতি সুন্দর ও নকলমুক্ত পরীক্ষা গ্রহণের আহ্বান জানান। এসময় নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রথমদিকে সিসি ক্যামেরা দেখেও ব্যবস্থা নেওয়া হবে জানান শিক্ষামন্ত্রী 

পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
নজরুলের জীবন ও সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে …
  • ২৭ আগস্ট ২০২৬
রাবিতে সংঘর্ষ; সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত দৌড়াল চীনা রোবট তিয়াংগং
  • ২৭ আগস্ট ২০২৬