প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৭ PM
পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী

পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী © সংগৃহীত

প্রশ্নফাঁস বাণিজ্য থেকে অর্জিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের অভিযোগে চক্রের মূলহোতা পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সংশ্লিষ্টদের পাঁচটি বেনিফিশিয়াল ওনার (বিও) অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। চক্রের মূলহোতাসহ অন্যদের অবৈধভাবে অর্জিত শেয়ার বাজারের বিনিয়োগ ব্লক করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার (৫ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজ হোসেন বলেন, মানি লন্ডারিং অনুসন্ধানের স্বার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিও অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এদিন শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর মো. ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন।

এ মামলার প্রেক্ষাপট ও তদন্তে সিআইডির সাইবার ইনভেস্টিগেশনস অ্যান্ড অপারেশনস ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে জানা যায়, আসামিরা একটি সংঘবদ্ধ অপরাধী দলের সদস্য। আবেদ আলীসহ এ চক্রটি ২০০৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে আসছিল।

আরও পড়ুন: ১২ মাসে কোটি টাকা ‘আত্মসাৎ’, সেই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়

প্রশ্নফাঁসের মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থ দিয়ে তারা বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্তের সুষ্ঠু স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ (১) ধারা অনুযায়ী বিও অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ প্রদানের আবেদন জানানো হয়।

আদালতের নির্দেশে পাঁচটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। এসব অ্যাকাউন্টের মধ্যে রয়েছে সৈয়দ আবেদ আলীর নামে বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেডে থাকা অ্যাকাউন্ট; আবু সোলায়মান মো. সোহেলের নামে শেলটেক ব্রোকারেজ লিমিটেড ও গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডে থাকা দুটি অ্যাকাউন্ট; জাহাঙ্গীর আলমের নামে মোনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সিতে থাকা অ্যাকাউন্ট; এবং মো. মাহবুবুর রহমানের নামে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডে থাকা অ্যাকাউন্ট। শুনানি শেষে আদালত এসব অ্যাকাউন্টে থাকা শেয়ার ও অর্থ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ রাখার আদেশ দেন।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9