প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রশ্ন দেখুন এখানে

১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ PM
বৃত্তি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বৃত্তি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © টিডিসি ফটো

দেশজুড়ে বুধবার থেকে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আড়াই ঘণ্টার এই পরীক্ষায় দেশের হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ২৫ মার্চের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। সূচি অনুযায়ী— ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ, বাংলা প্রশ্ন দেখুন এখানে

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলায় বিশেষ কারণে আলাদা সময়সূচিতে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। সেখানে ১৭ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে প্রাথমিক গণিত পরীক্ষা। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখ্য, এই পরীক্ষাটি মূলত গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল, যা আজ থেকে পুনরায় শুরু হলো। 

ইংরেজি প্রশ্ন দেখুন এখানে

ইংরেজি

ইংরেজি2

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬