সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে উপস্থিতি ৬১.১৪ শতাংশ

১৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ PM
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস © সংগৃহীত

সাতক্ষীরা জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় নির্ধারিত ১৭টি কেন্দ্রে মোট ৮ হাজার ৫০২ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩ হাজার ৩০৪ জন। ফলে উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ১৪ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে বালক ৩ হাজার ৩০৫ জন এবং বালিকা ৩ হাজার ৪৮৭ জন।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে সদর উপজেলায়। অন্যদিকে সর্বনিম্ন ৪৭৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে দেবহাটা উপজেলায়। এ ছাড়া আশাশুনি, কলারোয়া, কালীগঞ্জ, তালা ও শ্যামনগর উপজেলাতেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার সব কেন্দ্রে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রশাসন, শিক্ষা বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ভালো পরীক্ষা উপহার দিতে পারব। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আমাদের শিশুরাই লাভবান হবে।’

তিনি আরও জানান, বর্তমান সরকার বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বৃদ্ধি করায় শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ আরও বাড়বে।

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬