শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়বে: প্রাথমিক প্রতিমন্ত্রী

১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ AM
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হলে বাড়ানো হবে। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে যা যা করার দরকার, এর সব করবে এ সরকার।
 
শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিতে পারছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, বৃত্তি পরীক্ষা হলো শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করা। শিক্ষা ক্ষেত্রে উৎসাহ দেয়ার কোনো প্রক্রিয়া বাদ দিতে চাই না।
  
এ সময় তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি কোটা অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকারের নীতিমালায় এ পরীক্ষা হচ্ছে। যেহেতু আগে হয়নি, তাই আমরা বাতিল করিনি। 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬