২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক ফেডারেশন

১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ AM
সংবর্ধনা  দেওয়ার ছবি

সংবর্ধনা দেওয়ার ছবি © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি, পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

শিক্ষক ফেডারেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৬০০ শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ২২৫ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের প্রত্যেককে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

নাজিম উদ্দিন, সাইফুদ্দীন, মীর শাহিন ও মো. জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরি, সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম।

এছাড়াও বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মওলানা নুরুল কবির, সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, মেধাবৃত্তি আহবায়ক মো. নুরুচ্ছাফা, শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা রাশেদা আক্তার এবং উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি শিহাব উদ্দিনসহ স্থানীয় শিক্ষক ও নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও বেশি উৎসাহিত হবে এবং আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬