এসএসসি উত্তীর্ণদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দিতে তথ্য পাঠানোর নির্দেশ

০৮ আগস্ট ২০২৫, ০৯:৪৭ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৫:০৮ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক (একিউএইউ) কামরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজস্ব খাতভূক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্যাদি আগামী ১৪ আগস্টের মধ্যে মধ্যে পাঠাতে হবে। ই-মেইলে ([email protected]) এবং হার্ডকপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে ডুবে ৭ মাসে ১৩ মৃত্যু, খোঁজ মিলল না শুধু অরিত্রের

এসএসসি পরীক্ষা-২০২৫ এর বোর্ডের নাম, অংশগ্রহণকারী মোট নিয়মিত শিক্ষার্থী, নিয়মিত উত্তীর্ণ, শুধু জিপিএ-৫ প্রাপ্ত নিয়মিত উত্তীর্ণ, জিপিএ-৫ ব্যতীত নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত ছকে পাঠাবে হবে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর রোর্ডের চেয়ারম্যানকে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।

বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
  • ৩১ আগস্ট ২০২৬
বাসে ট্র্যাকিং, অনলাইনে ফি পরিশোধসহ ৬ দাবি পাবিপ্রবি ছাত্রদ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরা পে-স্কেলের আওতায় আসবেন কি না প্রশ্নে যা…
  • ৩১ আগস্ট ২০২৬
প্রশাসনিক বিভিন্ন পদে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জগন্…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলে যেভাবে পেনশন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ৩১ আগস্ট ২০২৬