মাদ্রাসায় ফিরছে শিক্ষাবৃত্তি, যে পদ্ধতিতে হবে পরীক্ষা

০৭ আগস্ট ২০২৫, ০৮:২৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৫৬ AM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © লোগো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এবার দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায়ও পঞ্চম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী।

বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

স্মারকে বলা হয়, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর। পরীক্ষাগুলো নেওয়া হবে পাঁচটি বিষয়ের ওপর— কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান। কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশ্ন হবে সম্মিলিতভাবে। প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ নম্বর হবে ১০০, অর্থাৎ মোট নম্বর থাকবে ৫০০।

তবে পরীক্ষায় অংশ নিতে পারবে শুধুমাত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও সংযুক্ত ইবতেদায়ি শাখাসমূহের শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

বোর্ড জানায়, এ পরীক্ষার জন্য বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন শিগগিরই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ জুলাই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও বৃত্তি পরীক্ষা আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। চলতি বছরের শেষ দিকে ডিসেম্বর মাসে এই পরীক্ষাও অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৬ বছর পর আবারও এই বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) চালুর পর থেকে এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল। এখন পুনরায় চালু হওয়া পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তির অর্থ পাবেন এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9