মেরিটাইম ইউনিভার্সিটির ২০৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

০৭ আগস্ট ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:০০ PM
বৃত্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থী

বৃত্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থী © টিডিসি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মেধাবী  শিক্ষার্থীদের বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে উপাচার্য মেধাবৃত্তি ও বিএমইউ স্টিপেন্ডের আওতায় ১০৮ শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে অ্যাডমিশন, অ্যাকাডেমিক ও স্কলারশিপ শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মাহমুদা মালেক বলেন, স্নাতক পর্যায়ে  ফেব্রুয়ারি-মার্চ ২০২৪, জুন-জুলাই ২০২৪, সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪ ও স্নাতকোত্তর পর্যায়ে মার্চ ২০২৪-এ মোট ২০৫ জন শিক্ষার্থীকে উপাচার্য ও বিএমইউ স্টিপেন্ড বৃত্তির আওতায় মোট ২৬ লাখ ৮৯ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কার্যক্রম চলমান।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিনস কমিটির সভাপতি কমোডর মো. নিয়ামুল হাসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ সময় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি তুলে ধরেন এবং প্রধান অতিথি সবার উদ্দেশ্য  দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬