এইচএসসি ২৬ ব্যাচ

১১’শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন 

৩১ জুলাই ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৬ AM
ঘুড্ডি ফাউন্ডেশন

ঘুড্ডি ফাউন্ডেশন © টিডিসি ফটো

সারা বাংলাদেশের এইচএসসি-২০২৬ ব্যাচের ১ হাজার ১০০ জন শিক্ষার্থীকে মোট ১ কোটি ৮৩ লক্ষ টাকার মেধাবৃত্তি প্রদান করবে ঘুড্ডি ফাউন্ডেশন। ১৬ জুন ঘুড্ডি ফাউন্ডেশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে স্বচ্ছল ও অস্বচ্ছল যে কোন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়াও, পরীক্ষায় অংশগ্রহণ করতে এসএসসিতে ন্যূনতম ৩.৫০ জিপিএ থাকতে হবে। 

এই বৃত্তির আওতায় বর্ণ একাডেমিক কোচিং এর ২০২৬ সম্পূর্ণ একাডেমি কোর্স বৃত্তি (অনলাইন), সম্পূর্ণ এডমিশন বৃত্তি (অফলাইন) ও এডমিশন কোচিং চলাকালীন ৫ মাস হোস্টেল বৃত্তি পাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ১৯ ডিসেম্বর দেশের প্রতিটি জেলায় অফলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ওয়েবসাইটে অথবা ০১৩২২৮৮২৪০০ নাম্বারে এইচএসসি ব্যাচ, নিজের নাম, কলেজের নাম, কলেজস্থ জেলার নাম, এইচএসসি বিভাগ, এসএসসি রোল, এসএসসির জিপিএ নাম্বার, আবেদনকারী ও তার অভিভাবকের মোবাইল নাম্বার উল্লেখ মেসেজ পাঠাতে হবে।

বিস্তারিত জানতে এই লিংকে ভিজিট করতে বলা হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬