১৪ লাখ টাকা বৃত্তি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষার্থী

১৩ অক্টোবর ২০২৫, ০৩:২০ PM
শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দিচ্ছেন শিক্ষকরা

শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দিচ্ছেন শিক্ষকরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের বিভিন্ন বর্ষের ৯৬ জন শিক্ষার্থীকে ১৪ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের এই বৃত্তি প্রদান করা হয়।

জানা গেছে, ৩টি ক্যাটাগরিতে মোট ৯৬ জন মেধাবী শিক্ষার্থী এই বৃত্তি লাভ করেছেন। প্রথম ক্যাটাগরিতে ১৯ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৪ হাজার টাকা করে, দ্বিতীয় ক্যাটাগরিতে ১৭ জন শিক্ষার্থীকে এককালীন ৭ হাজার টাকা করে এবং তৃতীয় ক্যাটাগরিতে ৩১ জন শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া, প্রত্যেক বর্ষের ফাইনাল পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ২৯ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক বর্ষের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা ১০ হাজার টাকা করে, দ্বিতীয় স্থান অর্জনকারীরা ৭ হাজার টাকা করে এবং তৃতীয় স্থান অর্জনকারীরা ৫ হাজার টাকা করে বৃত্তি পেয়েছেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও ইতিহাস বিভাগের খণ্ডকালীন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক শারমিন জাহান চৌধুরী অনুষ্ঠান সঞ্চালন করেন।

উল্লেখ্য, ইতিহাস বিভাগে ১৬টি বৃত্তি ফান্ড থেকে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। এ বছর ৬ জন শিক্ষার্থীকে ইতিহাস বিভাগ বৃত্তি, ৬ জনকে জেনারেল এমএজি ওসমানী বৃত্তি, ৪ জনকে ফজলুল করিম স্মারক বৃত্তি, ৪ জনকে নূরুল আবেদীন স্মারক বৃত্তি, ৪ জনকে প্রয়াত আলহাজ্ব নুরুন নেসা বেগম বৃত্তি, একজনকে ১৯৮৩ ব্যাচ বৃত্তি, একজনকে ১৯৮৪ ব্যাচ বৃত্তি, একজনকে ১৯৮৫ ব্যাচ বৃত্তি, ৭ জনকে মির্জা বানু অ্যান্ড সিরাজুল ইসলাম এন্ডাউমেন্ড ফান্ড বৃত্তি, একজনকে আব্দুল মোবারক বৃত্তি, ১১ জনকে হিস্ট্রি অ্যালামনাই এন্ডাউমেন্ড ফান্ড বৃত্তি, ৭ জনকে বিবেকানন্দ ইতিহাস ফান্ড বৃত্তি, ১০ জনকে কুদসিয়া চৌধুরী ওয়াকফ বৃত্তি, ৪ জনকে গোলাম সাকলায়েন সাকী বৃত্তি, ৩ জনকে একেএম বজলুর রহমান-বেগম নুরজাহান বৃত্তি এবং ২৯ জন শিক্ষার্থীকে অধ্যাপক সিরাজুল ইসলাম মেধাবৃত্তি প্রদান করা হয়।

স্থায়ী কমিটির বৈঠক শেষে ছাত্রদলের কমিটি নিয়ে দুঃসংবাদ দিলেন…
  • ১০ অক্টোবর ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপর…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬