ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন রোমানিয়ায়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

২৭ মার্চ ২০২৬, ০৯:২৩ AM
রোমানিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

রোমানিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ফুল-ফ্রি স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে রোমানিয়া সরকার। বাংলাদেশসহ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, এমন দেশগুলোর নাগরিকদের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। আবেদন শেষ হবে আগামী ৩১ মার্চ ২০২৬। 

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া। আয়তনের দিক থেকে রোমানিয়া ইউরোপের ১২তম বৃহত্তম রাষ্ট্র এবং জনসংখ্যার বিবেচনায় রোমানিয়া ইউরোপিয়ান ইউনিয়নে ষষ্ঠ দেশ। দেশটির রাজধানী বুখারেস্ট। ফ্রান্সের রাজধানী প্যারিসের সঙ্গে গঠনশৈলীর বিবেচনায় সামঞ্জস্য থাকায় অনেকে বুখারেস্টকে পূর্ব ইউরোপের প্যারিস হিসেবে আখ্যা দিয়ে থাকেন। রোমানিয়া বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি। শিক্ষার দিক থেকেও দেশটি দারুণভাবে এগিয়ে যাচ্ছে। ২০০৭ সালে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পায়। রোমানিয়ার জাতীয় মুদ্রার নাম রোমানিয়ান লিউ। 

সুযোগ-সুবিধা

১. সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

২. ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা;

৩. রেজিস্ট্রেশন ফি প্রদান করবে;

৪. মাসিক উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকের শিক্ষার্থীদের ৬৫ ইউরো করে প্রদান করা হবে;

৫. স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রতি মাসে ৭৫ ইউরো প্রদান করা হবে;

৬. পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৮৫ ইউরো প্রদান করা হবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করুন ইতালির ইউনিভার্সিটিতে, আবেদন শেষ ৩১ মার্চ

রোমানিয়ায় প্রধান কিছু বিশ্ববিদ্যালয়

*ইউনিভার্সিটি অব বুখারেস্ট;

*বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ;

*বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি;

*আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি;

*ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোআরা;

*ইউনিভার্সিটি পলিটেকনিক অব বুখারেস্ট;

*টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ঘিওরঘি আসাচি ইয়াস;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথি

*জীবনবৃত্তান্ত (সিভি);

*স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফরম;

*যে ইউনিভার্সিটি পড়তে আগ্রহী, সে ইউনিভার্সিটির আবেদন ফরম;

*যাবতীয় শিক্ষা সনদ ও ট্রান্সক্রিপ্টের কপি;

*জন্মনিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের কপি;

*পাসপোর্টের বায়োগ্র্যাফিকাল পেজ ও সেই সঙ্গে প্রথম তিন পৃষ্ঠা;

*মেডিকেল সার্টিফিকেট;

*ইউরো পাস ফরম্যাটের সিভি;

*দুই কপি পাসপোর্ট সাইজের ছবি;

*আবেদনকারীর দেশের কূটনৈতিক মিশন দ্বারা জারি করা একটি সরকারি চিঠি;

*এক্সট্রা কারিকুলাম এর সার্টিফিকেট (যদি থাকে);

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

অধ্যয়নের ক্ষেত্র

চিকিৎসাবিজ্ঞান, ডেন্টিস্ট্রি ও ফার্মেসি ছাড়া প্রায় সব বিষয়ে এই স্কলারশিপে আবেদন করা যায়। উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হলো,

*প্রকৌশল ও স্থাপত্য;

*ভিজ্যুয়াল আর্টস;

*কৃষিবিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন;

*সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান;

*শিক্ষাবিজ্ঞান, ভাষা ও সংস্কৃতি;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

অধ্যয়নের ভাষা

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য শিক্ষার্থীদের রোমানিয়ান ভাষা জানতে হবে। কারণ, দুটি ডিগ্রি দেশটির নিজস্ব ভাষায় পড়ানো হয়। তবে যেসব প্রার্থী রোমানিয়ান ভাষা জানেন না, তাঁদের ভাষা অধ্যয়নের সুযোগ করে দেওয়া হবে। আর পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষার্থীরা রোমানিয়ান ছাড়া অন্য ভাষা নির্বাচন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

*ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় দেশের শিক্ষার্থী হতে হবে;

*প্রার্থীদের রোমানিয়ার নাগরিকত্ব থাকা যাবে না;

*স্নাতক ও স্নাতকোত্তরের জন্য ৩৫ বছর এবং পিএইচডির জন্য ৪৫ বছর হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনা করুন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬।

কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরি…
  • ১৫ অক্টোবর ২০২৬