বিদেশে উচ্চশিক্ষা
স্নোভেনিয়ায় স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে © সংগৃহীত
ইউরোপে ছোট একটি দেশ স্লোভেনিয়া। লুবজানা দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। স্লোভেনিয়া একসময় লিবারেল কমিউনিজমের ভিত্তিভূমি হিসেবে পরিচিত সাবেক যুগোস্লাভিয়ার অংশ। আয়তনে দেশটি যেমন খুব বেশি বড় নয়, ঠিক তেমনি দেশটির জনসংখ্যাও খুব বেশি নয়। ২১ লাখের কাছাকাছি জনসংখ্যার মধ্য ইউরোপের দেশটির উত্তরে অস্ট্রিয়া, পশ্চিমে ইতালি, উত্তর-পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ-পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ-পশ্চিমে আড্রিয়াটিক সাগরের উপকূল দ্বারা বেষ্টিত। ব্রাউন বিয়ার, বিভিন্ন ধরনের সুউচ্চ পর্বতমালা—বিশেষ করে আল্পস পর্বতমালা—বিভিন্ন হৃদ ও স্কি রিসোর্টের জন্য স্লোভেনিয়া পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যস্থল। এছাড়া শিক্ষাক্ষেত্রেও দেশটির অগ্রগতি চোখে পড়ার মতো।
দেশটিতে রয়েছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। স্লোভেন দেশটির মানুষের প্রধান ভাষা হলেও সর্বত্র প্রায় সবাই ইংরেজি বলতে পারেন। আজ আমরা স্লোভেনিয়ার দেওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ অর্থায়িত ৯টি স্কলারশিপ সম্পর্কে জানব।
১. প্রিমর্স্কা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
স্লোভেনিয়ার একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউনিভার্সিটি অব প্রিমর্স্কা। এটি দেশটির কোপার অঞ্চলে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি ছয়টি অনুষদ এবং একটি কলেজে বিভক্ত। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ প্রদান করবে। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে ২,০০০–৪,৮০০ ইউরো (প্রোগ্রামভেদে ভিন্নতা আছে)।
আরও পড়ুন: জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে
২. লুব্লিয়ানা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
ইউনিভার্সিটি অব লুব্লিয়ানা স্লোভেনিয়ার প্রাচীনতম ও বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী পড়ালেখা করেন। বিশ্ববিদ্যালয়টিতে মানবিক, বিজ্ঞান এবং প্রযুক্তির পাশাপাশি মেডিসিন, ডেন্টাল এবং পশু চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখার সুযোগ রয়েছে। এটি ছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ। যেমন: জোইস স্কলারশিপ, পিএইচডির জন্য স্কলারশিপ।
৩. বিলাটেরাল স্কলারশিপ
এ স্কলারশিপ আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে মাসিক ৩০০ ইউরো। এছাড়া থাকছে মাসিক উপবৃত্তি, বিনামূল্যে আবাসন ব্যবস্থা, খাদ্যভাতা, মৌলিক স্বাস্থ্যবীমা।
৪. জিইএ কলেজ স্কলারশিপ
স্লোভেনিয়ার বিশ্ববিদ্যালয়ে এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা উদ্যোক্তা এবং ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ ডিগ্রির মেয়াদ থাকবে ৩ বছর।
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
৫. ইউরোপীয়ান কংগ্রেস অব ম্যাথমেটিক্যাল স্কলারশিপ
সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা গণিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। রয়েছে বিনামূল্যে আবাসন ব্যবস্থার সুযোগ।
৬. জোজেফ স্টেফান ইনস্টিটিউট পিএইচডি ফেলোশিপ
এ ফেলোশিপের আওতায় শিক্ষার্থীরা পরিবেশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীদের মাসিক ভাতা প্রদান করা হয়। এ ফেলোশিপের মেয়াদ থাকবে তিন বছর। এ সময়ে সব ধরনের টিউশন মওকুফ করা হবে।
৭. আইইডিসি ব্লেড স্কুল অব ম্যানেজমেন্ট স্কলারশিপ
আইইডিসি ব্লেড স্কুল অব ম্যানেজমেন্ট স্লোভেনিয়ায় অবস্থিত একটি ব্যবসায়িক স্কুল। এটি ১৯৮৬ স্লোভেনীয় ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্যোগে আন্তর্জাতিক নির্বাহী উন্নয়ন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা এক্সিকিউটিভ এমবিএর সুযোগ পাবেন। ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মওকুফ করা হবে।
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে
৮. স্লোভেনীয় মানবসম্পদ উন্নয়ন স্কলারশিপ
স্লোভেনিয়া মানবসম্পদ উন্নয়ন স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ স্কলারশিপটি একাধিক ধরনের হয়ে থাকে।
৯. অ্যাড ফিউচুরা প্রোগ্রাম
এ স্কলারশিপের আওতায় সাধারণত পাঠদানের পাশাপাশি জীবনযাত্রার খরচের ব্যবস্থা রাখা হয়। শিক্ষার্থীরা এ স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করতে পারবেন।
স্লোভেনিয়ার সেরা ৫ বিশ্ববিদ্যালয়
শিক্ষাক্ষেত্রে দেশটির অগগ্রতি চোখে পড়ার মতো। স্লোভিন দেশটির মানুষের প্রধান ভাষা হলেও সর্বত্র প্রায় সবাই ইংরেজি বলতে পারেন।
১. ইউনিভার্সিটি অব লুবলিয়ানা (University of Ljubljana)।
২. ইউনিভার্সিটি অব মারিবোর (University of Maribor)।
৩. ইউনিভার্সিটি অব প্রিমর্স্কা (University of Primorska)।
৪. ইউনিভার্সিটি অব নোভা গোরিছা (University of Nova Gorica)।
৫. আইইডিসি-ব্লিড স্কুল অফ ম্যানেজমেন্ট (IEDC-Bled School of Management)।