মাসিক ভাতাসহ বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউরোপ, করুন আবেদন

১০ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ PM
ইউরোপে বিনা খরচে ইন্টার্নশিপ করতে চাইলে খুঁটিনাটি জেনেই করুন আবেদন

ইউরোপে বিনা খরচে ইন্টার্নশিপ করতে চাইলে খুঁটিনাটি জেনেই করুন আবেদন © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউরোপ। ইরাসমাস মুন্ডাস ইন্টার্নশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটরা এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন। প্রোগ্রামভেদে ইন্টার্নশিপের মেয়াদ ও আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে। 

ইন্টার্নশিপের ক্ষেত্র

ব্যবসায় ও ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান, ভাষা ও সাহিত্য, শিল্প ও নকশা, শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ, সমাজবিজ্ঞান, মানবিক শাখা, প্রকৌশল ও প্রযুক্তি, কৃষিবিজ্ঞান, গণিত ও ইনফরমেটিকস, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য ও নগর–পরিকল্পনা, আইন, চিকিৎসাবিজ্ঞান, ভূগোল ও ভূতত্ত্বসহ আরও অনেক ক্ষেত্র।

সুযোগ-সুবিধা

*মাসিক ভাতা;

*ভ্রমণ ভাতা;

*আবাসন সহায়তা;

*আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা;

*স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ;

আরও পড়ুন: ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর করুন ইউরোপে, মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথি 

*সিভি (Europass ফরম্যাট);

*মোটিভেশন লেটার (কেন ইন্টার্নশিপ করবেন);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*স্টুডেন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট (স্টুডেন্ট হলে);

*গ্র্যাজুয়েশন সার্টিফিকেট (গ্র্যাজুয়েট হলে);

*ইন্টার্নশিপ অফার লেটার;

*পাসপোর্ট (বৈধ);

*ভাষাদক্ষতার প্রমাণ (কিছু ক্ষেত্রে);

*ব্যাংক তথ্য (গ্রান্টের জন্য);

অনেক ক্ষেত্রে পূর্বকাজের অভিজ্ঞতাও প্রয়োজন নেই। এ ছাড়া কিছু ইন্টার্নশিপ অনলাইনে করার সুযোগ থাকায় ঘরে বসেই আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন সম্ভব।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১২ উপজেলায় নতুন ইউএনও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বয়সসীমা পুর্নবিবেচনা নিয়ে যা বললেন পররাষ্ট্র …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা বিসিবির
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাহিদা ও সক্ষমতা যাচাই করে শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট: সং…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9