অক্সফোর্ড-হার্ভার্ডসহ বিশ্বের সেরা ২৪ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ, করুন আবেদন

১০ জানুয়ারি ২০২৬, ০২:৪১ PM
জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জাপান ও বিশ্বব্যাংক। ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। এ স্কলারশিপের আওতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের সেরা ২৪টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা যাবে। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদনের সুযোগ পাবেন।

প্রতিবছর শিক্ষার্থীদের দুইটি সময়ে এই স্কলারশিপের জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়। অ্যাপ্লিকেশন উইন্ডো-১ এর আবেদন ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। 

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*চিকিৎসা বিমা;

*মাসিক উপবৃত্তি দেয়া হবে। যার মাধ্যমে আবাসন, খাবার ও বই ক্রয়ের ব্যয় বহন করা যাবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা 

*বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে;

*কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

*আবেদনের তারিখের কমপক্ষে ৩ বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে;

*স্নাতকের পর ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*উন্নয়ন সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

যেসব খরচ নিজে বহন করতে হবে

*ভিসা আবেদনের খরচ;

*পরিবারের সদস্যদের খরচ;

*অতিরিক্ত অ্যাকাডেমিক কোর্স বা প্রশিক্ষণ;

*স্টাডি প্রোগ্রাম চলাকালীন অতিরিক্ত ভ্রমণ;

*গবেষণা সংক্রান্ত খরচ, সম্পূরক শিক্ষা উপকরণ, ফিল্ড ট্রিপ, ওয়ার্কশপ/সেমিনারে অংশগ্রহণ বা ইন্টার্নশিপ ও শিক্ষাগত সরঞ্জাম যেমন কম্পিউটার;

*আবাসিক পারমিট ফি;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬।

আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে জাবির সেই দগ্ধ শিক্ষার্থী র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডা. শফিকুর রহমান কোনো আলেম নন, বেহেশতের টিকিটের নামে ভণ্ডাম…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গর্ভবতী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়া…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬