সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, করুন আবেদন

২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ PM
ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউটের অধীনে যুক্তরাষ্ট্রে ফেলোশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউটের অধীনে যুক্তরাষ্ট্রে ফেলোশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সম্পূর্ণ অর্থায়িত একটি মর্যাদাপূর্ণ ফেলোশিপের সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট (WPI)। ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট ফেলোশিপ ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ সাংবাদিকেরা অংশগ্রহণের মাধ্যমে গণমাধ্যমে নেতৃত্ব, পেশাদারিত্ব ও নৈতিক সাংবাদিকতার দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৬। 

সাংবাদিকতার সঠিক অনুশীলন এবং নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬১ সালে ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি সাংবাদিক বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। প্রতিবছর সারা বিশ্বের প্রায় ৯-১০ জন পেশাদার সাংবাদিককে এই প্রোগ্রামে একত্র করা হয় এবং যুক্তরাষ্ট্রের রাজনীতি, ব্যবসা, মিডিয়া ইত্যাদি শাখায় তাদের অভিষেক করানো হয়।

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন;

*প্রিন্ট, ব্রডকাস্ট বা অনলাইন সাংবাদিকতায় কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে কর্মরত নন-ইউএস সাংবাদিক হতে হবে;

*ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে;

*ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে

সুযোগ-সুবিধা

*যুক্তরাষ্ট্রে যাতায়াতের রাউন্ড-ট্রিপ বিমানভাড়া;

*যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়;

*সম্পূর্ণ আবাসন সুবিধা;

*খাদ্য ভাতা;

*আন্তর্জাতিক মানের ফেলোশিপ সার্টিফিকেট ও পেশাগত স্বীকৃতি;

আরও পড়ুন: বিনা মূল্যে আমেরিকায় এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, আবাসনসহ দেবে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথি

*সাম্প্রতিক ছবি;

*তিনটি কাজের নমুনা (ইংরেজিতে বা ইংরেজি অনুবাদসহ);

*তিনটি রেফারেন্স লেটার;

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9