ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ ফ্রান্সে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

১৫ নভেম্বর ২০২৫, ০৫:০৫ PM
এমিলি বাউটমি স্কলারশিপে ফ্রান্সে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই

এমিলি বাউটমি স্কলারশিপে ফ্রান্সে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বিশ্বের অন্যতম প্রাচীন, সমৃদ্ধ ও সাংস্কৃতিকভাবে প্রভাবশালী দেশ ফ্রান্স—যার আধুনিক শিক্ষাব্যবস্থা শুধু ইউরোপেই নয়, পুরো বিশ্বে সমানভাবে প্রশংসিত। উচ্চমানের অ্যাকাডেমিক পরিবেশ, আধুনিক গবেষণা সুবিধা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি উন্মুক্ত নীতির কারণে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশ থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে পাড়ি জমায়।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় এমিলি বাউটমি স্কলারশিপ, যা ফ্রান্সের সায়েন্সেস পো (প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ)-এ সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দেয়। বাংলাদেশসহ নন-ইউরোপীয় শিক্ষার্থীরা ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্যারিস ইনস্টিটিউট অব পলিটিকাল স্টাডিজকেই সবাই চেনে সায়েন্সেস পো ইউনিভার্সিটি নামে। এখানে মোট ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যাদের প্রায় অর্ধেকই আন্তর্জাতিক। ফ্রান্সের রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী এমিলি বাউটমির নামে এ স্কলারশিপের নামকরণ করা হয়। প্যারিসের অধিবাসী এমিলি বাউটমি আইন নিয়ে পড়াশোনা করেন।

সুযোগ-সুবিধা

*স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান করবে;

*আবাসনব্যবস্থা  ও খেলাধুলার সুযোগ পাবেন;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*সায়েন্স ফো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ফরাসি ভাষা শেখার প্রয়োজনীয়তা নেই;

আরও পড়ুন: স্কলারশিপে অধ্যয়নের সুযোগ সুইডেনে, আবেদন স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

*নন-ইরোপীয়ান নাগরিক হতে হবে;

*ইউরোপীয়ান নাগরিকত্বসহ দ্বৈত নাগরিকত্ব থাকলেও আবেদন করা যাবে না;

*শিক্ষার্থীদের অবশ্যই প্রথমবার আবেদনকারী হতে হবে;

*স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে হবে;

*মাধ্যমিক/উচ্চ-মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথি

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;

*পাসপোর্টের কপি;

*অ্যাকাডেমিক রেফারেন্স (১টি);

*আয়ের প্রমাণপত্র (যা পরিবারিক অবস্থান ব্যাখ্যা করবে);

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ুন হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৯৮ লাখ টাকা, গবেষণার সুযোগ দুই বছর

আবেদন প্রক্রিয়া 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৫।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬