অ্যামাজনে ডেটা সায়েন্টিস্ট ইন্টার্নশিপের সুযোগ, স্টাইপেন্ডসহ থাকছে যেসব সুবিধা

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ AM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ AM
ইউরোপে ইন্টার্ন করতে চাইলে আবেদন করুন অ্যামাজন ডেটা সায়েন্টিস্ট ইন্টার্নশিপে

ইউরোপে ইন্টার্ন করতে চাইলে আবেদন করুন অ্যামাজন ডেটা সায়েন্টিস্ট ইন্টার্নশিপে © সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যামাজন ২০২৫ সালের জন্য ডেটা সায়েন্টিস্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। এই পেইড ইন্টার্নশিপে অংশ নিতে পারবেন কম্পিউটার সায়েন্স, মেশিন লার্নিং, ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত মাস্টার্সের শিক্ষার্থীরা। বছরের যেকোনো সময় শুরু করা যাবে। 

ইন্টার্নশিপের সময়কাল: তিন থেকে ছয় মাস।

শুরু করার সময়: বছরের যেকোনো সময়।

আয়োজক দেশ: ইউরোপের একাধিক দেশ (অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন ও যুক্তরাজ্য)। 

সুযোগ-সুবিধা—

*আকর্ষণীয় ভাতা বা স্টাইপেন্ড;

*অভিজ্ঞ ম্যানেজার ও মেন্টরের কাছ থেকে দিকনির্দেশনা;

*শীর্ষ সম্মেলনে গবেষণাপত্র প্রকাশের সুযোগ;

*নেটওয়ার্কিং ইভেন্ট ও এক্সক্লুসিভ প্রোগ্রামে অংশগ্রহণ;

*ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং ক্যারিয়ারে উন্নতির সুযোগ;

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;

*মেশিন লার্নিং, অপ্টিমাইজেশন, স্ট্যাটিসটিকস, প্রসেস কন্ট্রোল বা অনুরূপ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে;

*পাইথন, এসকিউএল ও আর–এর মতো প্রোগ্রামিং বা ডেটা স্ক্রিপ্টিং ভাষায় দক্ষ হতে হবে;

*বিগ ডেটা পরিচালনা ও অ্যালগরিদম বাস্তবায়নে অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক, স্নাতক-স্নাতকে অধ্যয়নরতদেরও সুযোগ আবেদনের

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে

‘সমুদ্রের কুল ঘেঁষে জ্বলে যে বাতিঘর- পবিপ্রবি’র ২৪ বছরে পা …
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন, পছন্দক্রম পরিবর্তনের সুযোগ …
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কুবিতে ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ বছরে পা রা…
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, বৃদ্ধা দগ্ধ
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬
যশোরের আফিল অটো ব্রিকসে অগ্নিকাণ্ড
  • ২৬ ফেব্রুয়ারি ২০২৬