পাঁচ ক্যাটাগরিতে গবেষণা বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

১৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ PM
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট © ফাইল ফটো

পাঁচ ক্যাটাগরিতে গবেষণা বৃত্তির দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আওতায় এ বৃত্তি দেওয়া হবে। এ জন্য বৃত্তির বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোডের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইনস্টিটিউট।

প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) কর্তৃক ২০২৫-১৬ অর্থবছরের বাজেটের আওতায় পোস্ট-ডক্টোরাল, পিএইচডি, এমফিল, ফেলোশিপ ও পেশাগত গবেষণা ক্যাটাগরিতে বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমাই গবেষণা বৃত্তির বিজ্ঞপ্তি প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোড করা প্রয়োজন।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু ১৭ সেপ্টেম্বর

২০২৫-২৬ অর্থবছরের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) গবেষণা বৃত্তির বিজ্ঞপ্তি বহুল প্রচারের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা ওয়েবসাইটে অবিলম্বে আপলোড করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬