সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে পাঁচ নারীসহ গ্রেপ্তার ১১ প্রবাসী

১৬ আগস্ট ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০১:০৪ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ১১ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তবে আটক ব্যক্তিরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, নাজরান শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ছয়জন পুরুষ ও পাঁচজন নারীকে আটক করা হয়েছে। যৌথ এ অভিযানে অংশ নেয় নাজরান পুলিশের স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিস ফোর্স, কমিউনিটি সিকিউরিটির মহাপরিদপ্তর ও মানবপাচারবিরোধী ইউনিট। আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ড ও মানবপাচার প্রতিরোধে চলমান উদ্যোগের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, রক্ষণশীল সৌদি আরবে পতিতাবৃত্তি, অবৈধ সম্পর্ক ও মানবপাচার গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এসব অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা, প্রবাসীদের ক্ষেত্রে দেশে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে হয়।

পুলিশ জানিয়েছে, মানবপাচার ও দেহ ব্যবসা দমনে চলমান কঠোর পদক্ষেপের ধারাবাহিকতাতেই নাজরানে সাম্প্রতিক এ অভিযান পরিচালিত হয়েছে।

ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬
গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় ন…
  • ১৮ অক্টোবর ২০২৬