উপবৃত্তির জন্য ইবতেদায়ি শিক্ষার্থীদের তথ্য দেওয়ার সময়সীমা বাড়ল

১১ আগস্ট ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

উপবৃত্তি প্রদানের জন্য ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৪ আগস্ট (রবিবার) পর্যন্ত এ তথ্য দেওয়া যাবে। সোমবার (১১ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সরকারি ও সিনিয়র মাদ্রাসা শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ি ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি প্রদানের প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের নীতিগত অনুমোদন রয়েছে। এর আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন iBAS++ এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে। 

এ অবস্থায় ইউজার আইডি পাসওয়ার্ড প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকদেরকে ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারের লিংকে প্রবেশ করে সময় বৃদ্ধিপূর্বক আগামী ২৪ আগস্ট (রবিবার) বিকাল ৫টার মধ্যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়েছে,  ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারে প্রবেশের জন্য সংযুক্ত তালিকা মোতাবেক ইউজার আইডি ও ডিফল্ট পাসওয়ার্ড (Mesp@1234) ব্যবহার করতে হবে। উক্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাধ্যতামূলকভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এবং পরবর্তীতে ব্যবহারের জন্য পাসওয়ার্ড সেভ রাখতে হবে।

আরও পড়ুন: পবিপ্রবিতে দুই কর্মকর্তার ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে প্রশাসন

উল্লেখ্য, প্রতিবার লগইনের জন্য রেজিস্টার্ড মোবাইল ফোন নম্বরে ওটিপি পাওয়া যাবে। এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ করলে তা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আইডিতে জমা হবে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উক্ত তথ্য ভেরিফাই করে অধিদপ্তরে প্রেরণ করবেন।

অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের নিমিত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে প্রতিষ্ঠান ভেরিফাই স্বাপেক্ষে পর্যায়ক্রমে প্রদান করা হবে। 

এছাড়া  ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারে শুধুমাত্র কর্মদিবসে রবি থেকে বৃহস্পতিবার অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তথ্য এনটি করার সুযোগ রয়েছে।  ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভার এর ইউআরএল এড্রেস https://mesp.finance.gov.bd/mesp/login.

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081