এসএসসিতে উত্তীর্ণ মেধাবী-অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিল হামদর্দ পাবলিক কলেজ

১৮ আগস্ট ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:০৮ PM
হামদর্দ পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়েছে ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া স্কলারশিপ-২০২৫ প্রদান অনুষ্ঠান

হামদর্দ পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়েছে ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া স্কলারশিপ-২০২৫ প্রদান অনুষ্ঠান © টিডিসি সম্পাদিত

হামদর্দ পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়েছে ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া স্কলারশিপ-২০২৫ প্রদান অনুষ্ঠান। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে চলতি বছরের এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কিন্তু এতিম, দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামসহ অন্যান্য সিনিয়র শিক্ষকরা। এ সময় আরও উপস্থিত ছিলেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশুনার সুযোগ পাবেন। 

অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রতি বছর হামদর্দ পাবলিক কলেজ প্রায় এক কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছরও এই স্কলারশিপ প্রদান করা হচ্ছে। 

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬