ফ্রান্সে গবেষণায় স্কলারশিপ

১৪ ডিসেম্বর ২০১৮, ১১:১১ AM

© লোগো

আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ফেলোশিপে বৃত্তি দিচ্ছে ফ্রান্স অ্যাম্বাসি। প্রতিবছর ফ্রান্সে গিয়ে চার থেতে নয় মাসের গবেষণা কাজ পরিচালনার জন্য এ বৃত্তি প্রদান করে ফ্রান্স সরকার। বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ের গবেষকদের এ বৃত্তি দেয়া হয়। দুটি প্রকল্পের তত্ত্বাবধানে নির্বাচিত ফেলোদের আর্থিক বৃত্তি, যাতায়াত খরচ প্রদানের পাশাপাশি স্বাস্থ্য বীমারও ব্যবস্থা করা হয়।

বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, গণিত ও জীববিজ্ঞানের গবেষকদের ফ্রান্স ও আমেরিকার উভয় দেশের গবেষক দলের সাথে প্রাম্ভিক, সহযোগিতামূলক এবং যৌথ প্রকল্পে গবেষণাধর্মী কাজে যোগ দিতে হবে। এই প্রকল্পে কাজ করতে আগ্রহীরা যোগাযোগ করবেন stem.coordinator@chateaubriand-fellowship.org এ ঠিকানায় অথবা (202) 944-6220 নম্বরে ফোন করেও যোগাযোগ করা যাবে।

মানবিক এবং সামাজিক বিজ্ঞানের গবেষকদের ফেলোশিপে বৃত্তি প্রদান করছে কালচারাল সার্ভিসেস অব দ্য অ্যাম্বাসি অব ফ্রান্স। দুই দেশের সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছে এমন গবেষকদের এ বৃত্তি প্রদান করা হয়। এ প্রকল্পে কাজ করতে আগ্রহীদের এ ঠিকানায় (hss.coordinator@chateaubriand-fellowship.org or (202) 944-6215) যোগাযোগ করতে পারেন।

ট্যাগ: বৃত্তি
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: বিরোধীদ…
  • ২৬ জুন ২০২৬
তানযীমুল উম্মাহ মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের নিয়ে গাইডলাইন …
  • ২৬ জুন ২০২৬
শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬