আমেরিকায় পড়তে ইচ্ছুক প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ওয়েব আলাপন

২৮ নভেম্বর ২০১৮, ০৬:৫৮ PM

© সংগৃহীত

প্রতিবন্ধী শিক্ষার্থীদের আমেরিকায় উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে এ সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা দিতে ওয়েব কর্মশালার আয়োজন করেছে এডুকেশন ইউএসএ বাংলাদেশ। ৩ ডিসেম্বর এডুকেশন ইউএসএ’র ওয়েবসাইটে ওয়েব আলাপনের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেয়া হবে। আজ বুধবার সংস্থাটির ফেসবুক পাতায় এই তথ্য জানানো হয়।

সংস্থাটির ফেসবুকে দেওয়া ইভেন্টে বলা হয়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা গ্রহণে ৩ ডিসেম্বর ওয়েব আলাপনের মাধ্যমে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করা হবে। ইন্টারেক্টিভ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই কর্মশালায় উচ্চ শিক্ষা গ্রহণে আমেরিকা যাওয়ার পাঁচটি ধাপ সম্পর্কে বর্ণনা করা হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা গ্রহণ সংক্রান্ত নানা বিষয়ে পরামর্শ প্রদানে এডুকেশন ইউএসএ বিশ্বের ১৮০টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশেও সংস্থাটি নানা কর্মসূচি পালন করে আসছে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬