যুক্তরাষ্ট্রে স্কলারশিপের খুঁটিনাটি নিয়ে অনলাইন মেলা

১৪ নভেম্বর ২০১৮, ০৪:২৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক আন্ডার গ্রেজুয়েট শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ‘অনলাইন কলেজ ফেয়ার’। কলেজউইক ডটকম নামের একটি ওয়েবসাইটে এই আয়োজন করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই মেলা অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত।

আজ বুধবার ইউএসএ-ইডুকেশন-বাংলার ফেইসবুক পাতায় এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী আন্ডার গ্রেজুয়েট শিক্ষার্থীদের পড়ার সুযোগ করে দিতে কলেজউইকলাইভের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় মেলার আয়োজন করা হয়েছে।

এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা অনলাইনে লাইভে এসে আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত নানা পরামর্শ প্রদান করবেন। এছাড়া থাকছে লাইভে সরাসরি যুক্ত হবার সুযোগ। যার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলতে পারবেন।

আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬