জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিশেষ স্কলারশীপ

০৯ অক্টোবর ২০১৮, ০৯:২২ PM
দ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাস।

দ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাস। © সংগৃহীত।

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশীপ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি।এই স্কলারশীপের অধীনে ২০১৯ সালে বাংলাদেশ থেকে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বছরে ২৪ হাজার মার্কিন ডলার ফান্ড দিবে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং জ্ঞান, বিজ্ঞান ও গবেষণায় শীর্ষদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি। হোয়াইট হাইসের কাছাকাছি অবস্থিত বিশ্বের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়টিতে দেশি-বিদেশী মিলিয়ে ২৫ হাজারের অধিক শিক্ষার্থী লেখাপড়া করেন। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামে মার্কিন কংগ্রেসের এই আইনে ১৮২১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

স্কলারশিপ পাওয়ার যোগ্যতা : দ্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে, উচ্চ যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরাই কেবল এই ফান্ড পাবেন। 

শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে পাবে; যিনি  এফ-ওয়ান ভিসার আওতায় স্টাডি করবেন। 

শুধুমাত্র ২০১৯ সালে নতুন ভর্তির ক্ষেত্রে এই স্কলারশিপটি দেওয়া হবে।

এছাড়া বিস্তারিত তথ্য জানতে [email protected]. তে যোগাযোগ করতে বলা হয়েছে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬