কারিগরি শিক্ষায় বৃত্তি নিয়ে চীন যাচ্ছেন ৪৭৪ শিক্ষার্থী

০২ অক্টোবর ২০১৮, ১২:৩৬ PM

চলতি বছর চীন সরকারের বৃত্তি পেয়েছেন ৪৭৪ বাংলাদেশের কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তিন বছর মেয়াদি ডিপ্লোমা ও সমমানের কোর্সের উপর এ বৃত্তি দেয়া হয়। সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন মিলনায়তনে ‘চায়না টিভিইটি স্কলারশিপ-২০১৮’-এর আওতায় স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০১৭ সালে চায়না স্কলারশিপ প্রোগ্রাম’-এর আওতায় ৩০৮ জন শিক্ষার্থী চীনে যায়। এ বছর ৪৭৪ জন শিক্ষার্থী যাচ্ছেন। তবে এবারই প্রথম সংগঠিতভাবে বাছাই করে কারিগরি শিক্ষার্থীদের বড় সংখ্যায় বিদেশ পাঠানো হচ্ছে।‘

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দেশের উন্নয়নে কারিগরি শিক্ষাকে ভিত্তি হিসেবে নিতে হবে। শিক্ষা হওয়া উচিত দক্ষতানির্ভর। কারণ, দক্ষতা অর্জন করতে না পারলে শিক্ষা নিয়ে বেকারত্বের যন্ত্রণা মোকাবিলা করতে হবে। দক্ষতা-নির্ভর কারিগরি শিক্ষাই কেবল দেশকে দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্ত করতে পারে।’

তিনি আরও বলেন, ‘দেশে কারিগরি শিক্ষা অবহেলিত ছিল। কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ ছিল না। মাত্র ১ শতাংশ শিক্ষার্থী কারিগরি প্রতিষ্ঠানে পড়াশোনা করতো। সরকার কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করতে বিভিন্ন উদ্যোগ নেয়। এখন ভর্তি হার ১৪ শতাংশের অধিক।’

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট একেএমএ হামিদ। অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চীনের ভিসাসহ পাসপোর্ট তুলে দেন।

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে: বিরোধীদ…
  • ২৬ জুন ২০২৬
তানযীমুল উম্মাহ মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের নিয়ে গাইডলাইন …
  • ২৬ জুন ২০২৬
শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬