পিআইবিতে স্নাতকোত্তর ডিপ্লোমা ভর্তি: আবেদন শুরু ১১ সেপ্টেম্বর

১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯ PM
পিআইবি

পিআইবি © সংগৃহীত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করা হয়েছে। রোববার পিআইবির ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিভাগের প্রভাষক শুভ কর্মকার বলেন, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে তিন (০৩) বছর মেয়াদী স্নাতক (পাশ/সম্মান) অথবা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় নূন্যতম ৪০% নম্বর/ সিজিপিএ ২.০০ পেতে হবে। গণমাধ্যম / জনসংযোগ/বিজ্ঞাপন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: গাজা রাখার অভিযোগে আটক: জামিন পেলেন জাবির দুই শিক্ষার্থী

এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের মোট আসন সংখ্যা ৫০ এবং কোর্স ফি ১৬,০০০ টাকা (এককালীন)। এ প্রোগ্রামে ভর্তির আবেদন অনলাইনে সম্পন্ন হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ১১ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২২ অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফিস ৫০০ টাকা,যা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আবেদনের বিস্তারিত তথ্য পিআইবির ওয়েবসাইটে (www.pib.gov.bd) পাওয়া যাবে।

 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬