গাজা রাখার অভিযোগে আটক: জামিন পেলেন জাবির দুই শিক্ষার্থী

১১ সেপ্টেম্বর ২০২২, ০৫:২২ PM
তৌকির হোসাইন তপু ও মেরাজ হোসেন শিহাব

তৌকির হোসাইন তপু ও মেরাজ হোসেন শিহাব © টিডিসি ফটো

এক কেজি গাঁজা রাখার অভিযোগে গ্রেফতার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারক পৃথক আদেশে তাদের জামিন মঞ্জুর করেন। 

জামিন পাওয়া দুই শিক্ষার্থী হলেন— বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মেরাজ হাসান শিহাব ও চারুকলা বিভাগের তৌকির হোসাইন তপু। তারা বিশ্বিবদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

আরও পড়ুন: ‘নির্বাচনে সাংবাদিকদের বাধা দিলে ৩ বছরের জেল চায় ইসি’

রোববার (১১ সেপ্টেম্বর) শিহাবের পক্ষে তার আইনজীবী খাদেমুল ইসলাম জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম পাঁচশত টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। অপরদিকে সমপরিমাণ বন্ডে গত বৃহস্পতিবার তৌকির হোসাইন তপুর জামিন মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম।  

গত ৩০ আগস্ট রাতে সাভার থানার কলমা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধারের কথা জানায় পুলিশ।

সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
আদালদতে নেওয়ার পথে পালিয়ে গেল ওয়ারেন্টভুক্ত আসামি 
  • ০৭ আগস্ট ২০২৬
১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে মেসি-রোনালদো
  • ০৭ আগস্ট ২০২৬
বরগুনায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির নেতৃত্বে নাঈম-নিলয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, শিক্ষক…
  • ০৭ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের তালিকা প্রকাশ
  • ০৭ আগস্ট ২০২৬