ঢাবির ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সংবর্ধনা দিল ডুসালস

১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ PM
ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সংবর্ধনা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার (ডুসালস)

ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সংবর্ধনা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার (ডুসালস) © সংগৃহীত

একুশে পদক ও স্বাধীনতা পদক প্রাপ্ত গুণীজন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার (ডুসালস)। রবিবার (১৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি লেকচার থিয়েটারে গুণীজন সংবর্ধনা, নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।  

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬, ২০২৪-২৫ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষাজীবন শেষ করে বিসিএসসহ চাকরিজীবনে প্রবেশ ডুসালসের কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা প্রদান করা হয়।  এ সময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাউসার আক্তার এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের প্রভাষক রাশেদা আক্তার রুপা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডুসালসের সাবেক সাধারণ সম্পাদক ও ৪১তম বিসিএসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তা এস এম খালেদ চৌধুরী, ৪১তম বিসিএসের পরিসংখ্যান ক্যাডারের কর্মকর্তা ও সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ, ডুসালসের উপদেষ্টা এবং সাইবার পরামর্শক প্রতিষ্ঠান ডিকোডস ল্যাবের প্রতিষ্ঠাতা আরিফ মঈনুদ্দিন এবং বাংলাদেশ গিফট হাউজের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান।

ডুসালসের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক ফরহাদ শাকিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সমাপনী বক্তব্যে নিজের সংগ্রামী জীবনের স্মৃতিচারণের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ও ডুসালসের উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

উল্লেখ্য শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ও চলতি বছরে গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদকে ভূষিত হন ঢাবির পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজের ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পালি ভাষা, বৌদ্ধধর্ম ও বৌদ্ধ ঐতিহ্যবিষয়ক অধ্যয়ন ও গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও তিনি সুপরিচিত।   

কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে …
  • ১৬ নভেম্বর ২০২৬
বেড়েছে বিজিবির নজরদারি, ঘোষণা পুরস্কারেরও— ডিসেম্বর ঘিরে সী…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভূয়া ডিগ্রী দিয়ে চিকিৎসাসেবা, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
  • ১৬ নভেম্বর ২০২৬
নবম শ্রেণি থেকেই বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা— প্রধানমন্ত্রী
  • ১৬ নভেম্বর ২০২৬
নিজ কার্যালয়ে ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
  • ১৬ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়িয়ে বিএনপিকে বিদায় জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা
  • ১৬ নভেম্বর ২০২৬