ডুসালসের নতুন কমিটি, নেতৃত্বে মাহমুদুল-ফরহাদ

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ PM
সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ফরহাদ শাকিব

সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ফরহাদ শাকিব © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া এলাকার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া’ (ডুসালস) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ শাকিব।

সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া মাহমুদুল হাসান ২০২০-২০২১ সেশনের চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ শাকিব ২০২১-২২ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। তারা উভয়েই শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনের উপদেষ্টা এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে এবং ডুসালস সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আল সিনেট ভবনে আংশিক কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসলিমুর রহমান।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের মূল লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের উপজেলা থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করা এবং এলাকায় উচ্চ শিক্ষার প্রসারে ভূমিকা রাখা। আমাদের পূর্বসূরিরা ইতোমধ্যে এই লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অনেক কাজ করেছেন। আমি সেই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের উন্নয়নে সব ধরণের উদ্যোগ নেব ।’ 

সাধারণ সম্পাদক ফরহাদ শাকিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে এলাকায় উচ্চ শিক্ষা বিস্তারে যুগোপযোগী ও কার্যকর ভূমিকা রাখা। এ লক্ষ্যে আমাদের ব্যাপক কর্মপরিকল্পনা রয়েছে। আশা করছি ডুসালসের সদস্য ও আমাদের সম্মানিত এলামনাইদের মাধ্যমে খুব দ্রুত এ গুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। পাশাপাশি ঢাবি ক্যাম্পাসে লোহাগাড়া-সাতকানিয়া থেকে আগত শিক্ষার্থীদের সামষ্টিক কল্যাণ সাধনে আমাদের পূর্ব কমিটিগুলো যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলোকে ভবিষ্যতে চালিয়ে নেওয়া।’ 

তিনি আরো বলেন, ‘এই সংগঠনটি ইতঃপূর্বে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় বিভিন্ন উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করে আসছে। যার ফলস্বরূপ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সহ মেডিক্যাল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতির জন্য করণীয় দিকনির্দেশনা পেয়ে উপকৃত হয়েছে। আগামীতে আমরাও এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।’

পূর্ণাঙ্গ কমিটি কবে নাগাদ দেওয়া হবে এ প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক জানান, ‘আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9